advertisement
advertisement

ভ্যান গঘের ছবি নিলামে ১ হাজার ৯০০ কোটি টাকায় বিক্রি, দামে নতুন রেকর্ড


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
ভ্যান গঘের ছবি নিলামে ১ হাজার ৯০০ কোটি টাকায় বিক্রি, দামে নতুন রেকর্ড

১৮৯০ সালে ফ্রান্সের অভের-সুর-ওয়াজ শহরে শ্যাতানিয়ে আঁ ফ্লর (চেস্টনাটগাছের ফুল) ছবিটি এঁকেছিলেন ভ্যান গঘ।

advertisement

বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের একটি ছবি নিলামে বিক্রি হয়েছে ১৯ কোটি ৪০ লাখ ডলারে। বাংলাদেশি মুদ্রায় এর দাম প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা। বুধবার (১৮ নভেম্বর) নিউইয়র্কে সোথেবির নিলামে বিক্রি হওয়া ছবিটির নাম শ্যাতানিয়ে আঁ ফ্লর (চেস্টনাটগাছের ফুল)। ১৮৯০ সালে ফ্রান্সের অভের-সুর-ওয়াজ শহরে ছবিটি এঁকেছিলেন ভ্যান গঘ। তাঁর আঁকা কোনো ছবি নিলামে এত দামে আগে বিক্রি হয়নি।

চলতি মৌসুমে নিলামে বিক্রি হওয়া শিল্পকর্মগুলোর মধ্যেও এটিই এখন পর্যন্ত সবচেয়ে দামি।ছবিটির বিক্রি নিয়ে অবশ্য বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এর পেছনে রয়েছে নাৎসি জার্মানির সময়কার এক ইতিহাস। ১৯০৯ সালে জার্মানির প্রভাবশালী প্রকাশক স্যামুয়েল ফিশার প্যারিস থেকে ছবিটি কিনেছিলেন। ১৯৩৬ সালে তাঁর পরিবার ছবিটি বিক্রি করে দেয়।

ফিশার পরিবারের উত্তরসূরিদের দাবি, নাৎসি শাসনামলে আর্থিক ক্ষতির মুখে পড়ে বাধ্য হয়েই তাঁদের পূর্বপুরুষেরা ছবিটি বিক্রি করেছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর