ছেলেকে ফিরে পেতে ব্যানার হাতে গ্যারিসন রবার্ট লুট্রেল। গত ২৭ জুলাই ঢাকার সিএমএম আদালত চত্বরে
যুক্তরাষ্ট্রের একটি বারে পরিচয়। এরপর প্রেম, বিয়ে, সংসার। ভালোবাসার টানে ধর্ম পরিবর্তন করে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে বিয়ে করেছিলেন মার্কিন নাগরিক গ্যারিসন রবার্ট লুট্রেল। সেই সংসারে জন্ম নেয় দুই সন্তান। কিন্তু দাম্পত্যজীবনে বিচ্ছেদ ঘটতেই শুরু হয় সন্তানদের নিয়ে বিরোধ। তিন বছর ধরে সন্তানদের ফিরে পেতে বাংলাদেশের আদালতের বারান্দায় ঘুরছেন গ্যারিসন।
এর মধ্যে আদালতের আদেশে সন্তানকে বাবার কাছে হস্তান্তরের কথা থাকলেও শিশুটিকে নিয়ে সিঙ্গাপুরে চলে গেছেন মা ফারহানা করিম। শুধু তা-ই নয়, শিশুটির জন্য তৈরি করা হয়েছে নতুন বাংলাদেশি পাসপোর্ট। সেখানে বদলে দেওয়া হয়েছে তার নাম ও বাবার পরিচয়। তিন বছর ধরে সন্তানকে খুঁজে বেড়ানো গ্যারিসন শেষ পর্যন্ত পাসপোর্টের ছবি দেখে নিজের ছেলেকে শনাক্ত করেছেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে উঠে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য।
তদন্ত শেষে গত ১৪ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) বাসুদেব সরকার।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।