ফরিদপুরের সদরপুরে কাদের শেখের ডাঙ্গী এলাকায় পদ্মা নদীর তীরে বিভিন্ন সময়ে তিনটি আশ্রায়ণকেন্দ্র স্থাপন করা হয়। এখন ১৩৯টি ঘরই পরিত্যক্ত অবস্থায় আছে
নিবাসীদের ভাষ্য, বসবাস উপযোগী পরিবেশ না থাকায় অনেকে অন্য স্থানে চলে গেছেন। সেই সঙ্গে দুর্নীতি করে সচ্ছল পরিবারের সদস্যদেরও ঘর বরাদ্দ দেওয়া হয়েছে।ভূমিহীন ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য খাসজমিতে পাশাপাশি তিনটি আশ্রয়ণকেন্দ্র গড়ে তোলা হয়েছিল। ২৩০টি পরিবারের মাথা গোঁজার ঠাঁই করে দিতে নির্মাণ করা হয় ২৩০টি ঘর। নির্মাণের ১০ বছরের মধ্যেই ১৩৯টি ঘর পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়।
কাজে না আসায় এসব ঘর নির্মাণে ব্যয় হওয়া দুই কোটি টাকার বেশি সরকারি অর্থের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের কাদের শেখের ডাঙ্গী এলাকায় দুর্গম পদ্মা নদীর চরে পাশাপাশি ওই তিনটি আশ্রয়ণকেন্দ্র অবস্থিত।
‘কেউ থাকবে না ভূমিহীন’ স্লোগানে ওই তিনটি প্রকল্পটি করা হয়েছিল।আশ্রয়ণকেন্দ্রের বর্তমান নিবাসীরা বলছেন, ঘরগুলো বরাদ্দ দেওয়ার সময় সরকারের পক্ষ থেকে তাঁদের বলা হয়েছিল—আদর্শ গ্রামের আদলে ঘরগুলো করা হবে, জমিসহ ঘরের দলিল নিবাসীদের বুঝিয়ে দেওয়া হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।