advertisement
advertisement

ঢাকা উত্তর সিটির পরিচ্ছন্নতাকর্মীরা পাচ্ছেন ৭৮৪টি ফ্ল্যাট, সাড়ে তিন মাসের মধ্যে হস্তান্তর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ণ
ঢাকা উত্তর সিটির পরিচ্ছন্নতাকর্মীরা পাচ্ছেন ৭৮৪টি ফ্ল্যাট, সাড়ে তিন মাসের মধ্যে হস্তান্তর

পরিচ্ছন্নতাকর্মীদের আবাসনের জন্য নির্মিত ভবন। গত মঙ্গলবার রাজধানীর গাবতলী সিটি পল্লিতে

advertisement

গাবতলী সিটি পল্লিতে চারটি ১৫ তলা ভবন নির্মাণ। প্রতিটি ফ্ল্যাট ৫৬৫ বর্গফুটের। প্রকল্পের কাজ শেষ হলেও গ্যাসের সংযোগ ও বরাদ্দের তালিকা চূড়ান্ত না হওয়ায় ফ্ল্যাট হস্তান্তরে লাগবে আরও অন্তত সাড়ে তিন মাস।মধ্যরাত থেকে ভোর পর্যন্ত রাস্তাঘাট ও ফুটপাত পরিষ্কারে ব্যস্ত থাকেন পরিচ্ছন্নতাকর্মীরা। তাঁদের শ্রমেই প্রতিদিন সকালে পরিচ্ছন্ন শহর দেখেন নগরবাসী। অথচ এই কর্মীদের অনেকেই থাকেন অস্বাস্থ্যকর ও জরাজীর্ণ পরিবেশে।

এবার তাঁদের আবাসনের জন্য তৈরি হয়েছে চারটি ১৫ তলা ভবন। এসব ভবনে ৭৮৪টি ফ্ল্যাটে থাকার সুযোগ পাবে পরিচ্ছন্নতাকর্মীদের পরিবার।রাজধানীর গাবতলী সিটি পল্লিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্মাণ করেছে এই আবাসন। গত মঙ্গলবার সেখানে গিয়ে দেখা যায়, পাশাপাশি দাঁড়িয়ে আছে চারটি আবাসিক ভবন। ডব্লিউ-২, ডব্লিউ-৩ ও ডব্লিউ-৪ নম্বর ভবনের প্রতিটি তলায় ১৬টি করে মোট ৬৭২টি ফ্ল্যাট রয়েছে।

অন্যদিকে ডব্লিউ-৫ নম্বর ভবনের প্রতিটি তলায় আটটি করে মোট ১১২টি ফ্ল্যাট।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর