advertisement
advertisement

বাংলাদেশে ছুটিতে যাওয়ার আগে সিডনিতে ডেঙ্গুর টিকা নিচ্ছেন প্রবাসীরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ণ
বাংলাদেশে ছুটিতে যাওয়ার আগে সিডনিতে ডেঙ্গুর টিকা নিচ্ছেন প্রবাসীরা

দেশে ফেরার আগে ডেঙ্গু প্রতিরোধী টিকা ‘কিউডেঙ্গা’ নিচ্ছে প্রবাসী বাংলাদেশি পরিবারের শিশুরা। সিডনির সেন্ট ম্যারিস মেডিক্যাল সার্জারিতে। ২১ নভেম্বর ২০২৬

advertisement

অস্ট্রেলিয়ায় ডেঙ্গু প্রতিরোধী টিকা সহজলভ্য হওয়ার পর তা নিতে সিডনিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সামনে ছুটির মৌসুমে সপরিবার বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা থাকায় আগেভাগেই চিকিৎসকের পরামর্শে টিকা নিচ্ছেন তাঁরা।

চাহিদা এতটাই বেশি যে বিভিন্ন ওষুধের দোকানে টিকা আসার পরপরই তা শেষ হয়ে যাচ্ছে।সিডনির সেন্ট ম্যারিস মেডিক্যাল সার্জারিতে গিয়ে দেখা যায়, একই পরিবারের শিশু থেকে প্রবীণ সদস্য—সব বয়সের মানুষ ডেঙ্গুর টিকা নিতে এসেছেন। জাপানের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান তাকেদার তৈরি টিকাটির নাম ‘কিউডেঙ্গা’।

অস্ট্রেলিয়ায় চিকিৎসকের ব্যবস্থাপত্রের মাধ্যমে এই টিকা দেওয়া হচ্ছে।সেন্ট ম্যারিস মেডিক্যাল সার্জারির চিকিৎসক সাবরিনা আফরিন বলেন, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে টিকা নেওয়ার সচেতনতা ও আগ্রহ চোখে পড়ার মতো।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর