advertisement
advertisement

মক্কার পরিচ্ছন্নতাকর্মীদের গল্পে নতুন ভিডিও গেম ‘দ্য লাস্ট পিলার: হজ’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ
মক্কার পরিচ্ছন্নতাকর্মীদের গল্পে নতুন ভিডিও গেম ‘দ্য লাস্ট পিলার: হজ’

advertisement

জনপ্রিয় অ্যাকশন গেম ‘গ্র্যান্ড থেফট অটো’ (জিটিএ) নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমসের এক সাবেক নির্মাতা তৈরি করছেন ব্যতিক্রমী এক ভিডিও গেম।‘দ্য লাস্ট পিলার: হজ’ নামের এই গেমটি আবর্তিত হয়েছে পবিত্র মক্কা নগরী ও মসজিদুল হারামের পরিচ্ছন্নতাকর্মীদের জীবন ও সেবাকে কেন্দ্র করে।‘ক্রিসেন্ট ডায়াল গেমস’-এর ব্যানারে নির্মিত একক খেলোয়াড়ভিত্তিক এই গেমের বিনা মূল্যের পরীক্ষামূলক সংস্করণ (ডেমো) গত ৪ সেপ্টেম্বর জনপ্রিয় গেমিং প্ল্যাটফর্ম ‘স্টিম’-এ উন্মুক্ত করা হয়েছে।২০২৭ সালের শেষ নাগাদ এর পূর্ণাঙ্গ সংস্করণ বাজারে আসবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান।নির্মাতার ব্যক্তিগত হজ পালনের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে গেমটি তৈরি করা হচ্ছে।

প্রচলিত ভিডিও গেমের মতো এতে কোনো সহিংসতা, মারামারি বা প্রতিযোগিতা নেই।ইবাদতের পবিত্রতা রক্ষায় তাওয়াফ বা সাঈর মতো ধর্মীয় আনুষ্ঠানিকতাকে গেমের পয়েন্ট অর্জনের মাধ্যম করা হয়নি।

এর বদলে তুলে ধরা হয়েছে পর্দার আড়ালে থেকে দিন–রাত পরিশ্রম করা সেসব পরিচ্ছন্নতাকর্মীর গল্প, যাঁরা লাখ লাখ হজযাত্রীর জন্য পবিত্র স্থানগুলো পরিচ্ছন্ন ও প্রস্তুত রাখেন।কোরআনের গদ্যে কাবা রক্ষার ঘটনাইবাদতের পবিত্রতা রক্ষায় তাওয়াফ বা সাঈর মতো ধর্মীয় আনুষ্ঠানিকতাকে গেমের পয়েন্ট অর্জনের মাধ্যম করা হয়নি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর