advertisement
advertisement

বিমানবন্দরে সাড়ে ৭ কেজি সোনার পেস্ট উদ্ধার: তিন আসামির ৫ দিনের রিমান্ড


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
বিমানবন্দরে সাড়ে ৭ কেজি সোনার পেস্ট উদ্ধার: তিন আসামির ৫ দিনের রিমান্ড

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত, ঢাকা

advertisement

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সাড়ে সাত কেজি সোনার পেস্টসহ গ্রেপ্তার তিন আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন শুনানি শেষে এ আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন মুন্সিগঞ্জ সদর উপজেলার ইয়াছিন আরাফাত (২৯), নোয়াখালীর সুধারাম উপজেলার মো. জাকিরুল ইসলাম (৫৩) ও কুমিল্লার বরুড়া উপজেলার মো. শাওন (৩৯)।পুলিশ সূত্র জানায়, আজ তিন আসামিকে আদালতে হাজির করে তাঁদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও বিমানবন্দর থানার এসআই শফিকুল ইসলাম।

শুনানিতে ইয়াছিনের পক্ষে তাঁর আইনজীবী রনজুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর