advertisement
advertisement

টাকা আছে, মানসম্মত শিক্ষায় খরচ করতে পারছি না: শিক্ষামন্ত্রী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
টাকা আছে, মানসম্মত শিক্ষায় খরচ করতে পারছি না: শিক্ষামন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সেমিনারে বক্তব্য দিচ্ছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ঢাকা, ২২ নভেম্বর ২০২৬

advertisement

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় অর্থের জোগান দিলেও বিশ্ববিদ্যালয়গুলো ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পরিকল্পনাহীনতার কারণে তা ব্যয় করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বাজেট যা দিয়েছেন, সেটা আমি খরচ করতে পারছি না।’ আজ রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ‘ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স’ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।বাজেট প্রস্তাবনার ঘাটতি নিয়ে ইউজিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা অবকাঠামো উন্নয়নের কথা বলি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর