advertisement
advertisement

ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি ও প্রতিহিংসায় সাধারণ মানুষের জীবন বিপন্ন হচ্ছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ
ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি ও প্রতিহিংসায় সাধারণ মানুষের জীবন বিপন্ন হচ্ছে

বিবৃতি

advertisement

দেশে রাজনৈতিক সংঘাত, হত্যা, হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বন্ধ করে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট। একই সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসার বদলে আইনের শাসন ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার দাবি জানিয়েছে জোটটি। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয় জোটের পক্ষ থেকে।

এতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে সাধারণ মানুষের জীবন ও সম্পদ বিপন্ন হচ্ছে। বিবৃতিতে নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের সম্পৃক্ততার অভিযোগকে উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়।

এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।হত্যাকাণ্ডের পর বেন্দারচর এলাকায় বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনারও নিন্দা জানিয়েছে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর