advertisement
advertisement

দুটি মোটরসাইকেলে আসে পাঁচ অস্ত্রধারী, আসবাবের দোকানিকে গুলি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ
দুটি মোটরসাইকেলে আসে পাঁচ অস্ত্রধারী, আসবাবের দোকানিকে গুলি

গুলিতে আহত দোকানি নুরুল আবসার

advertisement

চট্টগ্রামের ফটিকছড়িতে নুরুল আবসার (৪০) নামের এক আসবাবের দোকানিকে গুলি করেছে একদল অস্ত্রধারী। দুটি মোটরসাইকেলে করে আসা পাঁচজন গুলি করে পালিয়ে যায়। আজ রোববার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের দিঘিরপাড়া গ্রামের একটি আসবাবের দোকানে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ নুরুল আবসার ওই গ্রামের বাজারে একটি আসবাবের দোকান পরিচালনা করেন।

পাশাপাশি এলাকার সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গুলিতে তাঁর ঊরু, হাত ও বুকের বিভিন্ন অংশে আঘাত লেগেছে। ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সন্ধ্যা সাতটার দিকে নিজের দোকানে বসে ছিলেন আবসার। এ সময় দুটি মোটরসাইকেলে করে পাঁচজন অস্ত্রধারী সেখানে আসে।

তারা আবসারকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।স্থানীয় সূত্রের দাবি, এলাকার সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতেন আবসার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর