advertisement
advertisement

চট্টগ্রামে রেলের নিয়োগ পরীক্ষায় নম্বরপত্রে ঘষামাজা, সাবেক মহাব্যবস্থাপকের ২ বছরের কারাদণ্ড


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
চট্টগ্রামে রেলের নিয়োগ পরীক্ষায় নম্বরপত্রে ঘষামাজা, সাবেক মহাব্যবস্থাপকের ২ বছরের কারাদণ্ড

রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর

advertisement

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের রেকর্ড কিপার পদে নিয়োগ পরীক্ষায় নম্বরপত্রে ঘষামাজা ও জালিয়াতির মামলায় রেলওয়ের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা ও সাবেক কর্মকর্তা গোলাম কিবরীয়াকে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁদের মধ্যে ইউসুফ আলী মৃধাকে দুই বছর এবং গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলার অপর আসামি সরোয়ার হোসেনকে খালাস দিয়েছেন আদালত।

আজ রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন।দুর্নীতি দমন কমিশনের (দুদক) সরকারি কৌঁসুলি (পিপি) মো. এনামুল ইসলাম প্রথম আলোকে বলেন, পৃথক ধারায় ইউসুফ আলী মৃধাকে দুই বছর এবং গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় সরোয়ার হোসেনকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় গোলাম কিবরীয়া আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

পলাতক ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।আদালত সূত্র জানায়, ২০১০ সালে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রামের সিআরবি কার্যালয়ে রেকর্ড কিপারের একটি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর