পঞ্চগড় সীমান্ত দিয়ে নেপালি যুবক খায়রুদ্দিন আনসারী (ডান থেকে দ্বিতীয়) দেশে ফিরে গেছেন। আজ রোববার তোলা
প্রায় পাঁচ বছর আগে পথ ভুলে বাংলাদেশে প্রবেশ করা এক নেপালি যুবককে দেশে ফেরত পাঠানো হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে পঞ্চগড় সীমান্তের ৭৩২ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাবপিলার–সংলগ্ন এলাকার বাংলাবান্ধা-ফুলবাড়ী শূন্যরেখা দিয়ে এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।নেপালে প্রত্যাবাসন করা ওই যুবকের নাম খায়রুদ্দিন আনসারী (২৯)।
তিনি নেপালের প্রদেশ-২–এর বারা জেলার পারছোনি গ্রামের বাদল আনসারীর ছেলে।দেশে পাঠানোর সময় নেপাল দূতাবাসের থার্ড সেক্রেটারি সুরাজ আমগাইন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) বাংলাবান্ধা বিওপির সদস্যরা, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ফুলবাড়ী ক্যাম্পের সদস্যরা এবং বাংলাবান্ধা ও ফুলবাড়ী ইমিগ্রেশন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। তবে এ সময় ওই নেপালি নাগরিকের পরিবারের কোনো সদস্য সেখানে উপস্থিত ছিলেন না।
নেপাল দূতাবাসের সেক্রেটারি সুরাজ আমগাইন নেপাল সীমান্তে নিয়ে খায়রুদ্দিনকে তাঁর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করবেন বলে জানানো হয়েছে।বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস প্রথম আলোকে বলেন, খায়রুদ্দিন আনসারী নামের ওই নেপালি যুবক প্রায় পাঁচ বছর আগে ভারত হয়ে আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।