advertisement
advertisement

ওসমান ফারুক সরে দাঁড়াতেই প্রার্থী হতে সক্রিয় বিএনপির পাঁচ নেতা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ণ
ওসমান ফারুক সরে দাঁড়াতেই প্রার্থী হতে সক্রিয় বিএনপির পাঁচ নেতা

জাহাঙ্গীর আলম মোল্লা (উপরে বামে), সাইফুল ইসলাম (ডানে), জালাল মোহাম্মদ গাউস (নিচে বামে), মো. এরশাদ আহসান ও মো. সারওয়ার হোসেন (নিচে ডানে)

advertisement

জাহাঙ্গীর আলম মোল্লা (উপরে বামে), সাইফুল ইসলাম (ডানে), জালাল মোহাম্মদ গাউস (নিচে বামে), মো. এরশাদ আহসান ও মো. সারওয়ার হোসেন (নিচে ডানে)ওসমান ফারুকের পদত্যাগের পর কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে উপনির্বাচনকে ঘিরে বিএনপির নেতাদের মধ্যে তৎপরতা বেড়েছে। দলীয় মনোনয়ন পেতে কেউ জীবনবৃত্তান্ত জমা দিচ্ছেন দলের জ্যেষ্ঠ নেতাদের কাছে, কেউ অনুসারীদের নিয়ে সভা-সমাবেশ ও মিছিল করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভোট ও দোয়া চেয়ে প্রচার চালাচ্ছেন কেউ কেউ। বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে এখন পর্যন্ত পাঁচজনের নাম নিয়ে বেশি আলোচনা হচ্ছে।শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সংসদ সদস্যের (কিশোরগঞ্জ-৩) পদ থেকে ১৭ নভেম্বর পদত্যাগ করেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ওসমান ফারুক। এর পর থেকে এই আসনে বিএনপির প্রার্থী কে হবেন, তা নিয়ে করিমগঞ্জ ও তাড়াইলের হাটবাজার, চায়ের দোকানসহ বিভিন্ন স্থানে আলোচনা চলছে।

বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের পাশাপাশি জামায়াতে ইসলামী এবং স্বতন্ত্র প্রার্থীদের অনুসারীরাও তৎপর হয়ে উঠেছেন।দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আছেন করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা ও জালাল মোহাম্মদ গাউস; সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক মো. এরশাদ আহসান ও ত...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর