advertisement
advertisement

আওয়ামী ফ্যাসিস্টরা আবার লগি-বইঠার কালচার ফিরিয়ে আনছে: আরিফুল হক চৌধুরী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ
আওয়ামী ফ্যাসিস্টরা আবার লগি-বইঠার কালচার ফিরিয়ে আনছে: আরিফুল হক চৌধুরী

সিলেট জেলা ও মহানগর বিএনপির সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ রোববার বিকেলে

advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফ্যাসিস্টরা দেশে আবার লগি-বইঠার কালচার ফিরিয়ে আনার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ফ্যাসিস্টরা দেশে নৈরাজ্য ও অস্থিরতা তৈরি করতে চাইছে। তারা তাণ্ডব চালাচ্ছে। অতীতে আগুন দিয়ে মানুষ মেরেছে। লগি-বইঠা দিয়ে মানুষ মেরেছে।

এসবের বিরুদ্ধে দেশের মানুষকে অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করতে হবে।আজ রোববার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক জরুরি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী এ কথা বলেন। জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে তাঁর এ সভা ছিল। বিকেল পাঁচটায় সভা শেষ হয়।নিজেরা আইন হাতে তুলে না নিয়ে দুষ্কৃতিকারীদের পুলিশে দেওয়ার আহ্বান জানান আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, সিলেটে রাজনৈতিক সংস্ক্ ভালো ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর