advertisement
advertisement

চলে গেলেন জাপানপ্রবাসী বিশিষ্ট সাংবাদিক ও লেখক মনজুরুল হক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ণ
চলে গেলেন জাপানপ্রবাসী বিশিষ্ট সাংবাদিক ও লেখক মনজুরুল হক

লেখক-সাংবাদিক মনজুরুল হক

advertisement

জাপানপ্রবাসী বিশিষ্ট সাংবাদিক, লেখক ও শিক্ষক মনজরুল হক আর নেই। আজ রোববার বাংলাদেশ সময় বিকেল পৌনে পাঁচটায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

তিনি স্ত্রী ইউমিকো কিকুচি, এক কন্যা, তিন নাতনিসহ দেশে-বিদেশে অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।মনজুরুল হকের ভাই বিশিষ্ট প্রাবন্ধিক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন থেকেই তাঁর ভাই ক্যানসারে আক্রান্ত ছিলেন। সাম্প্রতিক সময়ে তাঁর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছিল। টোকিওর অদূরে ফুটাবা শহরে তাঁর নিজের বাসায় গতকাল ইন্তেকাল করেছেন। জাপানেই তাঁকে দাফনের ব্যবস্থা করা হবে।

এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে।মনজুরুল হকের জন্ম ঢাকায়, ১৯৫২ সালে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর