advertisement
advertisement

কৃষক দল নেতা হত্যার ঘটনায় নিক্সনকে প্রধান আসামি করে ৯৬ জনের নামে মামলা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ণ
কৃষক দল নেতা হত্যার ঘটনায় নিক্সনকে প্রধান আসামি করে ৯৬ জনের নামে মামলা

মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন

advertisement

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা (৪০) হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনকে প্রধান আসামি করে ৯৬ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। নিহত রাজু মোল্লার স্ত্রী রিয়া বেগম বাদী হয়ে গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে ভাঙ্গা থানায় মামলাটি করেন।

মামলার ১ নম্বর আসামি করা হয়েছে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনকে। এ ছাড়া তাঁর ৯৫ জন অনুসারীর নাম উল্লেখ করা হয়েছে।গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় রাজু মোল্লা গুরুতর আহত হন।

তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর