advertisement
advertisement

জনগণের ঐক্য প্রতিষ্ঠা করতে হলে গণভোটের রায় কার্যকর করতে হবে: জামায়াত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ
জনগণের ঐক্য প্রতিষ্ঠা করতে হলে গণভোটের রায় কার্যকর করতে হবে: জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম দলটির জরুরি জেলা ও মহানগরী আমির সম্মেলনে বক্তব্য দেন। মগবাজার, ঢাকা, ২২ নভেম্বর ২০২৬

advertisement

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের প্রশ্নে বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম। তিনি বলেছেন, জনগণের ঐক্য প্রতিষ্ঠা করতে হলে গণভোটের রায় কার্যকর করতে হবে। রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আজ রোববার জামায়াতের জরুরি জেলা ও মহানগরী আমির সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি গণমাধ্যমকে জানায় দলটি।এ টি এম আজহারুল ইসলাম বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ সরকার গঠনের পাশাপাশি সংবিধান সংস্কারের প্রশ্নেও ভোট দিয়েছেন। জামায়াতের সংসদ সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন। কিন্তু বিএনপির সংসদ সদস্যরা দ্বিতীয় শপথ নেননি।

তাঁর অভিযোগ, এর মাধ্যমে বিএনপি জনগণের কাছে দেওয়া অঙ্গীকার ভঙ্গ করেছে।বিএনপির প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, এখনো সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার সুযোগ রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর