চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ নিয়ে জেআরসি সদস্যদের নেতৃত্বে গঠিত যৌথ কমিটি আজ রোববার রাজধানী ঢাকার একটি হোটেলে শেষ সভা করে
৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তার মধ্যে যৌথ নদী কমিশনের (জেআরসি) শেষ সভা করেছে দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারত। চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ নিয়ে জেআরসি সদস্যদের নেতৃত্বে গঠিত যৌথ কমিটি আজ রোববার রাজধানী ঢাকার একটি হোটেলে এ সভা করে। প্রতিষ্ঠার পর থেকে এটি ছিল যৌথ কমিটির ৯১তম বৈঠক।
যৌথ নদী কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানিবণ্টন চুক্তি সই হয়। চুক্তির ৪ অনুচ্ছেদ অনুযায়ী চুক্তিটি বাস্তবায়ন পর্যবেক্ষণের লক্ষ্যে দুই দেশের জেআরসি সদস্যদের নেতৃত্বে যৌথ কমিটি গঠন করা হয়।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বছর যৌথ কমিটির প্রথম (৮৯তম) বৈঠক ৮ এপ্রিল ঢাকায় এবং দ্বিতীয় (৯০তম) বৈঠক ২২ মে কলকাতায় অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় আজ ঢাকায় তৃতীয় বৈঠক হয়।
বৈঠকে চুক্তির বাস্তবায়ন–সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়।যৌথ কমিটির বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।