advertisement
advertisement

জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৯:৫২ অপরাহ্ণ
জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব

‘তৈরি পোশাকশ্রমিকদের মজুরি: ন্যায্যতা ও শিল্পের বিকাশ’ শীর্ষক ওয়েবিনারে পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমানসহ অন্য অতিথিরা

advertisement

দেশে জাতীয় কোনো ন্যূনতম মজুরিকাঠামো নেই। এমনকি খাতভিত্তিক ন্যূনতম মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি ও শিল্পের সক্ষমতা কীভাবে বিবেচনায় নেওয়া হবে, তারও সুস্পষ্ট কোনো পদ্ধতি নেই। ফলে নতুন মজুরি নির্ধারণের সময় শ্রমিক ও মালিকপক্ষের প্রস্তাবের মধ্যে বড় ব্যবধান দেখা দেয়। তাতে তৈরি হয় আস্থার সংকট। এ পরিস্থিতি বদলাতে হলে জাতীয় ন্যূনতম মজুরিকাঠামো তৈরির দাবি জানিয়েছেন শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা।

তাঁদের মতে, মজুরি নির্ধারণের একটি স্থায়ী ভিত্তি থাকলে প্রতিবার এমন আন্দোলন ও অস্থিরতা তৈরি হবে না। আজ রোববার বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত এক ওয়েবিনারে এ কথাগুলো বলেন তাঁরা।‘তৈরি পোশাকশ্রমিকদের মজুরি: ন্যায্যতা ও শিল্পের বিকাশ’ শীর্ষক এ আলোচনা সঞ্চালনা করেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান।

ওয়েবিনারে আরও বক্তব্য দেন নিম্নতম মজুরি বোর্ডের নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী, গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে হোসেন জিল্লুর রহমান বলেন, ‘২০২৩ সালের নভেম্ব...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর