advertisement
advertisement

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের গোপালগঞ্জের এক নেতাকে খুলনায় পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের গোপালগঞ্জের এক নেতাকে খুলনায় পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

মো. আবেদ আলী শেখ

advertisement

গোপালগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর শুকতাইল ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আবেদ আলী শেখকে খুলনায় মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় একদল লোক। আজ রোববার বেলা ১টার দিকে খুলনা মহানগরীর কেসিসি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে কেসিসি মার্কেট এলাকায় চা খেতে যান আবেদ আলী শেখ। এ সময় স্থানীয় একদল লোক তাঁকে ঘিরে ধরেন।

তাঁদের মধ্যে বিএনপির নেতা-কর্মীরাও ছিলেন। একপর্যায়ে তাঁকে মারধর করে খুলনা সদর থানা-পুলিশের কাছে সোপর্দ করেন তাঁরা। বেলা দেড়টার দিকে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়।খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন প্রথম আলোকে বলেন, আবেদ আলী শুকতাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি। তিনি নাশকতার পরিকল্পনা করছিলেন।

মারধরের বিষয়ে ওসি বলেন, তেমন গুরুতর কিছু হয়নি।ওসি আরও বলেন, একটি নাশকতার মামলায় আবেদ আলীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর