advertisement
advertisement

জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধ, আলোচনা ভেস্তে যাওয়া ঠেকাতে নতুন খসড়া


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ
জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধ, আলোচনা ভেস্তে যাওয়া ঠেকাতে নতুন খসড়া

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ প্রতিনিধিরা

advertisement

তুরস্কের আন্তালিয়ায় বৈশ্বিক জলবায়ু সম্মেলনে (কপ৩১) অতিরিক্ত সময়ের দ্বিতীয় দিনেও নতুন বৈশ্বিক জলবায়ু চুক্তির বিষয়ে দেশগুলো ঐকমত্যে পৌঁছাতে পারেনি। ফলে আলোচনায় অচলাবস্থার সৃষ্টি হয়। ওই অচলাবস্থা কাটাতে আজ রোববার নতুন একটি খসড়া চুক্তি প্রকাশ করা হয়েছে। এই খসড়া বিভিন্ন দেশের মধ্যে মতপার্থক্য কমাতে সাহায্য করবে বলে আশা করছে সম্মেলনের আয়োজকেরা।

শনিবার রাতে চুক্তির সর্বশেষ খসড়ায় বিশ্বজুড়ে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর বিষয়টি ছিল না। তাই চুক্তিটি চুড়ান্ত করার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলো আপত্তি জানিয়েছিল। কয়েকটি দেশ সম্মেলন থেকে ওয়াকআউট করার হুমকি দিয়েছিল।নতুন খসড়াতেও ‘জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসা’ বিষয়ে সুনির্দিষ্ট কোনো উল্লেখ নেই।

তবে নতুন খসড়ায় তিন বছর আগে এ বিষয়ে দেশগুলোর দেওয়া আগের অঙ্গীকারের কথা স্বীকার করা হয়েছে।নতুন চুক্তিটি অনুমোদন করা হবে কি না, তা ঠিক করতে দেশগুলোর রোববার আবার বৈঠকে বসার কথা ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর