যুক্তরাজ্যের ডায়ানা অ্যাওয়ার্ডজয়ী আবদুল্লাহ আল ইমরান
সাইবার বুলিং থেকে শুরু করে অনলাইনে হয়রানি — ভুক্তভোগীকে সাহায্য করে পটুয়াখালীর আবদুল্লাহ আল ইমরানের ‘কাকতাড়ুয়া’। এ কাজ করে এ বছর পেয়েছেন যুক্তরাজ্যের ডায়ানা অ্যাওয়ার্ড।ফসলের মাঠে একা ঠায় দাঁড়িয়ে দিন-রাত ফসল পাহারা দেয় কাকতাড়ুয়া। তার ভয়ে ধারেকাছে আসার সুযোগ পায় না পাখিরা।
সাইবার বুলিং থেকে শুরু করে অনলাইনে হয়রানি—এসব বিষয়ে ভুক্তভোগীকে সাহায্য করে অনলাইনে সেই কাজটাই করছে পটুয়াখালীর আবদুল্লাহ আল ইমরানের ‘কাকতাড়ুয়া’।প্ল্যাটফর্মটি নিজেদের সীমিত সাধ্যের মধ্যে সাইবার ক্রাইমের শিকার হওয়া ব্যক্তিদের দিচ্ছে সুরক্ষা, বাতলে দিচ্ছে সমাধানের পথ।
আর এ কাজ করে এ বছর যুক্তরাজ্যের ডায়ানা অ্যাওয়ার্ড পেয়েছেন ইমরান।ইন্টারনেটের প্রভাব যত বেড়েছে, ঠিক সেভাবেই বেড়েছে অনলাইন হয়রানি, ব্ল্যাকমেল, ব্যক্তিগত তথ্য ফাঁস, ফিশিং এবং সাইবার প্রতারণার মতো সমস্যা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।