advertisement
advertisement

ঐক্য চাইলে বিএনপিকে মুচলেকা দিতে হবে, ভুল করেছি: নাসীরুদ্দীন পাটওয়ারী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ
ঐক্য চাইলে বিএনপিকে মুচলেকা দিতে হবে, ভুল করেছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বক্তব্য দেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ বিকেলে

advertisement

বাংলাদেশে ঐক্য হতে হলে বিএনপিকে আগে গণভোটের গণরায় বাস্তবায়নের মুচলেকা দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘বাংলাদেশে যদি ঐক্য হতে হয়, তাহলে প্রথমেই বিএনপিকে মুচলেকা দিতে হবে যে ভুল করেছি, মাফ করে দেন, আমি গণভোটের গণরায় বাস্তবায়ন করব।’ আজ সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে অনুষ্ঠিত সমাবেশে এ কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

শেখ হাসিনার ফাঁসি কার্যকর ও আওয়ামী লীগের বিচারসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে এনসিপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় যাওয়ার প্রসঙ্গ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় গিয়েছি।

আলোচনার মানে এই নয় যে আমরা আপনার যত অপরাধ আছে, এই অপরাধের খাতা লুকিয়ে রেখে সামনে বাড়ব।’ গত আট মাসে ব্যবসায়ীদের চাঁদাবাজির শিকার হওয়া এবং মানুষ নিহত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, নিহত ব্যক্তিদের রক্তের প্রতিশোধ তাঁরা নেবেন।আলোচনার সুযোগ তৈরি হওয়াকে গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার এড়িয়ে যাওয়ার সুযোগ হিসেবে না দেখতে বিএনপির প্রতি আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর