advertisement
advertisement

ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যায় আসামিদের মধ্যে এমপির প্রতিদ্বন্দ্বী প্রার্থীও আছেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ
ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যায় আসামিদের মধ্যে এমপির প্রতিদ্বন্দ্বী প্রার্থীও আছেন

রায়হান জামিল

advertisement

ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা মামলায় আসামি করা হয়েছে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে গত নির্বাচনের প্রার্থী রায়হান জামিলকে। তিনি বর্তমান সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের (বাবুল) প্রতিদ্বন্দ্বী ছিলেন। গত জাতীয় সংসদ নির্বাচনে রায়হান জামিল প্রথমে স্বতন্ত্র এবং পরে জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।

নির্বাচনের পর তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেন। বর্তমানে তিনি দলটির চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি।নিহত রাজু মোল্লা (৪০) ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে। গত মঙ্গলবার রাতে ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় তিনি গুরুতর আহত হন।

তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।ওই ঘটনায় গত শনিবার রাতে সন্ত্রাসবিরোধী আইনে ভাঙ্গা থানায় একটি মামলা করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর