advertisement
advertisement

রোহিঙ্গা জেনোসাইড: আইসিজের বিচার ও আন্তর্জাতিক আইনের সীমাবদ্ধতা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
রোহিঙ্গা জেনোসাইড: আইসিজের বিচার ও আন্তর্জাতিক আইনের সীমাবদ্ধতা

সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর জেনোসাইডের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণার দিন আদালতের শুনানিতে অংশ নেন মিয়ানমারের প্রেসিডেন্ট দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী কো কো হ্লাইং। নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে), ১৯ নভেম্বর ২০২৬

advertisement

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ১৯ নভেম্বর রোহিঙ্গা জেনোসাইডের (গোষ্ঠী নিধন) অভিযোগে ওআইসি সমর্থিত গাম্বিয়ার দায়ের করা মিয়ানমারের বিরুদ্ধে মামলার রায় প্রদান করেন।

ঐতিহাসিক এ রায়ে আইসিজে দ্ব্যর্থহীনভাবে নিশ্চিত করেছেন, রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গাদের বিরুদ্ধে জেনোসাইড চালিয়ে মিয়ানমার জেনোসাইড কনভেনশনের অধীন তার দায়বদ্ধতা লঙ্ঘন করেছে।আদালত আরও বলেছেন, মিয়ানমার তার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের জেনোসাইড সংঘটন থেকে বিরত রাখতে ব্যর্থ হয়েছে এবং জেনোসাইডের শাস্তি দিতেও ব্যর্থ হয়েছে। দুটি ব্যর্থতাই কনভেনশন লঙ্ঘনের শামিল।বিভিন্ন কারণে এ রায় তাৎপর্যপূর্ণ।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের কর্মকাণ্ড জেনোসাইডের পর্যায়ে পড়ে এবং রাষ্ট্র হিসেবে মিয়ানমার এর জন্য দায়ী—এটি আদালতের স্পষ্ট আইনি ঘোষণা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর