advertisement
advertisement

লিবিয়ার বন্দরে রুশ যুদ্ধজাহাজ ডুবিয়ে ইউক্রেন কী বার্তা দিল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১:১০ অপরাহ্ণ
লিবিয়ার বন্দরে রুশ যুদ্ধজাহাজ ডুবিয়ে ইউক্রেন কী বার্তা দিল

২২ নভেম্বর, ২০২৬ তারিখে লিবিয়ার বেনগাজি বন্দরে নোঙর করা একটি রুশ জাহাজে বিস্ফোরণের পর সৃষ্ট আগুন থেকে ধোঁয়া ওঠার একটি স্যাটেলাইট ছবি

advertisement

সোমবার লিবিয়ার নৌঘাঁটিতে রুশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া ড্রোন হামলার দায় স্বীকার করার কয়েক ঘণ্টা পর ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা (এসবিইউ) এক বিবৃতিতে বলেছে, ‘কৃষ্ণসাগরের অনেক দূরে গিয়েও রাশিয়ার সামরিক নৌবহর এবং এর রসদ সরবরাহ নেটওয়ার্কের জন্য কোনো নিরাপদ পথ অবশিষ্ট নেই।’ বেনগাজির ধ্বংসস্তূপ সেই হুঁশিয়ারিকেই বাস্তব রূপ দিয়েছে।কিয়েভের দাবি, সাতটি ইউক্রেনীয় নৌ-ড্রোন রাশিয়ার কর্ভেট শ্রেণির যুদ্ধজাহাজ ‘মেরকুরি’ ডুবিয়ে দিয়েছে, এর ‘কেএ’-২৭ হেলিকপ্টারটি ধ্বংস করেছে এবং অস্ত্রবাহী পরিবহন জাহাজ ‘এমভি আঙ্গারা’-তেও আঘাত হেনেছে।ইরান ও ইউক্রেন যেভাবে সমুদ্রপথে প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করছেস্যাটেলাইট চিত্রে যুদ্ধজাহাজটিকে উল্টে ডুবে যেতে দেখা গেছে।

২০২৩ সালে নৌবহরে যুক্ত হওয়া ‘মেরকুরি’ ছিল একটি আধুনিক যুদ্ধজাহাজ, যা জাহাজ ও সাবমেরিনের বিরুদ্ধে লড়াই এবং আকাশপথের হামলা প্রতিহত করার উপযোগী করে তৈরি করা হয়েছিল।

২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়া দখলের পর প্রথাগত নৌবাহিনীর বড় অংশ হারানো ইউক্রেন ২০২৬ সালে এসে ভূমধ্যসাগরে রাশিয়ার ঘাঁটিগুলোতেও সামুদ্রিক ক্ষয়ক্ষতির যুদ্ধ বিস্তৃত করছে।মিডল ইস্ট আইয়ে আগে যেমনটি বলা হয়েছিল, প্রথাগত নৌযুদ্ধে জয়লাভ না করেও সমুদ্রপথে প্রতিপক্ষের চলাচল রুদ্ধ করার কৌশল একটি শক্তিশালী নৌবাহিনীর কৌশলগত লক্ষ্যকে ব্যর্থ করে দিতে পারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর