হোসেন জিল্লুর রহমান
ব্যাংক খাতের সংস্কার এখন সময়ের দাবি। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ সংশোধনের জন্য খসড়ায় যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, তা যথার্থ এবং সঠিক বিবেচনাপ্রসূত।বিগত সরকারের আমলে মন্ত্রী, সংসদ সদস্য এবং মালিকপক্ষের পরিবারের সদস্যদের প্রভাব ব্যাংকিং খাতকে কীভাবে বিপর্যস্ত করেছে, তা আমরা দেখেছি।
ব্যাংক কোম্পানি আইন সংশোধনের প্রস্তাবিত ধারাগুলো ব্যাংকের পরিচালনা পর্ষদের ওপর রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি এবং পরিবারতন্ত্রের নিয়ন্ত্রণ কিছুটা হলেও কমাবে। যেমন ব্যাংকের পর্ষদে একই পরিবারের সদস্য তিনজনের বদলে দুজনে নামিয়ে আনার সুপারিশ করা হয়েছে নতুন খসড়ায়।অন্যদিকে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানোর উদ্যোগও সঠিক।
ব্যাংকের পরিচালনা পর্ষদে বিশেষজ্ঞ হিসেবে দক্ষ, সৎ ও যোগ্য ব্যক্তি রাখতে হবে, যা ব্যাংক খাতের জন্য মঙ্গলজনক।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।