advertisement
advertisement

স্বপ্ন পূরণের পথে অর্থনীতির শিক্ষার্থী অথৈ ধর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৫:১৭ অপরাহ্ণ
স্বপ্ন পূরণের পথে অর্থনীতির শিক্ষার্থী অথৈ ধর

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) অর্থনীতি বিভাগে স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী অথই ধর।

advertisement

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন হলো ‘অদ্বিতীয়ার গল্প’। এ আয়োজনে আইডিএলসি-প্রথম আলো ট্রাস্টের ‘অদ্বিতীয়া’ শিক্ষাবৃত্তি পাওয়া একজনকে আমন্ত্রণ জানানো হয়। অনলাইন এই আয়োজনে ৩১ আগস্ট বিকেল ৫টায় আমন্ত্রণ জানানো হয়েছিল ২০২২ সালে এই বৃত্তি পাওয়া চট্টগ্রামের মেয়ে অথই ধরকেে।

পরিবারের প্রথম কন্যাসন্তান হিসেবে নানা প্রতিবন্ধকতা পেরিয়ে তিনি এখন চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) অর্থনীতি বিভাগে স্নাতক তৃতীয় বর্ষে পড়াশোনা করছেন। এ অনুষ্ঠানে ওঠে এসেছে তাঁর শৈশব, বিশ্ববিদ্যালয়ের চ্যালেঞ্জিং ও বৈচিত্র্যময় পরিবেশে মানিয়ে নেওয়ার গল্প এবং ভবিষ্যতের স্বপ্ন। আয়োজনটি একযোগে সম্প্রচারিত হয় প্রথম আলো ও প্রথম আলো ট্রাস্টের ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে।

সভাটি সঞ্চালনা করেন প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর