ঘরোয়া আলোচনায় অংশ নেন রাহুল, প্রিয়াঙ্কা ও তাঁদের মা সোনিয়া গান্ধী। আলোচনার ভিডিও ২৪ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া হয়
কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, তাঁর বাবা, দেশের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নিরাপত্তার ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছিল, যাতে তাঁকে হত্যা করা সহজ হয়। গতকাল মঙ্গলবার এক ঘরোয়া আলোচনায় এই মারাত্মক অভিযোগ তিনি করেছেন। সেই ঘরোয়া আড্ডায় তিনি ছাড়া ছিলেন তাঁর মা সোনিয়া ও বোন প্রিয়াঙ্কা।
২৪ মিনিট ধরে চলা সেই আলোচনার ভিডিও রাহুল সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেছেন, যাতে মায়ের সঙ্গে দুই ভাই–বোনের আলোচনা সবাই শোনেন, তাঁদের সম্পর্কে আরও কিছু জানতে পারেন।সদ্য প্রকাশিত আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’–এ সোনিয়া গান্ধী যা যা লিখতে পারেননি, এমন কিছু ঘটনার স্মৃতিচারণা করা হয়েছে ওই ভিডিওতে।
সেই কারণে ওই ভিডিওর শিরোনাম দেওয়া হয়েছে ‘হোয়াট মা লেফট আউট অব হার বুক’; অর্থাৎ বইয়ে মা যা কিছু লেখেননি।আলাপচারিতায় গান্ধী পরিবারের অনেক অজানা তথ্য উঠে এসেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।