২০২২ সালের ১৪ জুন ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে বিএমপি-১ সাঁজোয়া পদাতিক যুদ্ধযানে চড়ে যাচ্ছেন ইউক্রেনীয় সেনারা
ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়ার অন্তত ৪ লাখ ৯০ হাজার ৩৩৪ জন সেনা নিহত হয়েছেন। রুশ সরকারের পরিসংখ্যান বিশ্লেষণ করে বিবিসি এ তথ্য জানিয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছিল। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান প্রতিষ্ঠান রোসস্ট্যাটের ফাঁস হওয়া তথ্যে দেখা গেছে, ইউক্রেনে পুরোদমে হামলা শুরুর পর থেকে রাশিয়ার মানুষের মৃত্যুর ধরন পুরোপুরি বদলে গেছে।
ভ্লাদিমির পুতিন ভেবেছিলেন এই যুদ্ধ মাত্র কয়েক দিনেই শেষ হয়ে যাবে। কিন্তু সেই যুদ্ধ প্রায় পাঁচ বছরে গড়িয়েছে। এতে রাশিয়ার কত মানুষকে যে প্রাণ দিতে হয়েছে, এই পরিসংখ্যানেই তা স্পষ্ট হয়ে উঠেছে।২০২১ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১ কোটি ১০ লাখের বেশি মানুষের মৃত্যুর রেকর্ড হাতে পেয়েছে বিবিসি রাশিয়া। বেলারুশের ‘সাইবার পার্টিজানস বিওয়াই’ আর ইউক্রেনের ‘সাইলেন্ট ক্রো’ নামের দুটি হ্যাকার দল এসব তথ্য হ্যাক করেছিল।
রাশিয়ার পরিসংখ্যান অফিস সাইবার হামলার কথা স্বীকার করেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।