প্রথম চিলড্রেনস বুকারের সংক্ষিপ্ত তালিকায় থাকা বইয়ের প্রচ্ছদ অবলম্বনে
পড়তে পড়তে মাথাব্যথা শুরু হয়ে গিয়েছিল ইব্রাহিমের। কিন্তু বইটা এতই মজার যে সে বন্ধ করতে পারছিল না! শেষে মাকেই ডেকে বলল, বইটা তার কাছ থেকে সরিয়ে নিতে। কোন বই তাকে এত মুগ্ধ করেছে, বিবিসির কাছে সেই নাম অবশ্য বলেনি ১২ বছর বয়সী ইব্রাহিম। বলা নিষেধ, কারণ সে এবার বুকার পুরস্কারের বিচারক! সম্প্রতি নতুন ক্যাটাগরিতে চিলড্রেনস বুকার চালু করতে যাচ্ছে বুকার কমিটি।
প্রথম চিলড্রেনস বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় থাকা আটটি বইয়ের একটি পড়তে গিয়ে ইব্রাহিমের এই দশা। ২৪ নভেম্বর এই আটটি বইয়ের নাম ঘোষণা করেছে বুকার প্রাইজ ফাউন্ডেশন। জমা পড়া ৮৯টি বই থেকে তালিকাটি তৈরি করেছেন তিন বিচারক। তাঁদের সঙ্গে এবার যোগ দিচ্ছে ইব্রাহিমসহ চার খুদে পাঠক। এই সাতজন মিলে বেছে নেবেন বিজয়ী বই। ২০২৭ সালের ২ ফেব্রুয়ারি, মঙ্গলবার, লন্ডনের ইয়াং ভিঅ্যান্ডএ জাদুঘরে ঘোষণা করা হবে সেই বইয়ের নাম।
অনুষ্ঠানটি অনলাইনেও সরাসরি দেখা যাবে।শিশুতোষ কথাসাহিত্যের জন্য এটিই বুকার প্রাইজ ফাউন্ডেশনের প্রথম পুরস্কার।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।