advertisement
advertisement

এনভিডিয়ার সিইওর ‘বান্ধবী’ অ্যালিসের চীনের সঙ্গে কি তাহলে ব্যবসা ছিল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৮:১০ অপরাহ্ণ
এনভিডিয়ার সিইওর ‘বান্ধবী’ অ্যালিসের চীনের সঙ্গে কি তাহলে ব্যবসা ছিল

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের সঙ্গে এক নারী। রয়টার্সের একটি সূত্র ওই নারীকে অ্যালিস হুয়াং বলে নিশ্চিত করেছে। তাইওয়ানের রাজধানী তাইপেতে, ৭ জুন ২০২৪

advertisement

চীনের ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সম্পর্কের খবর প্রকাশের পর তিনি অল্প সময়ের জন্য পদ ছেড়েছিলেন। পরে আবার এনভিডিয়ার দায়িত্বে ফেরেন। অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো চীনের বড় এআই ডেটা সেন্টারগুলোর জন্য শক্তিশালী কম্পিউটিং সরঞ্জাম সংগ্রহে অর্থায়ন করেছে। আগে প্রকাশিত হয়নি এমন কিছু নথি পর্যালোচনা করে দেখেছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে এ তথ্য উঠে এসেছে।চীনের কেন্দ্রীয় ব্যাংকের নথিতে ৭৬৪টি পর্যন্ত এআই সার্ভার ও মডিউলের তথ্য পাওয়া গেছে। এগুলোর ঘোষিত মূল্য ২৭ কোটি ডলার। পাশাপাশি এসব সরঞ্জামকে বড় কম্পিউটিং নেটওয়ার্কে যুক্ত করতে ব্যবহৃত ৩ কোটি ১০ লাখ ডলারের যন্ত্রপাতির তথ্যও রয়েছে।

এসব হার্ডওয়্যারের বড় একটি অংশ সাংহাইয়ের বিশাল একটি ডেটা সেন্টারে রয়েছে বলে নথিতে উল্লেখ করা হয়েছে।যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় গত সোমবার মেগাস্পিডকে বাণিজ্যিক কালোতালিকাভুক্ত করেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর