advertisement
advertisement

ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৮:০৫ অপরাহ্ণ
ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি

এভাবেই দূরে দাঁড়িয়ে ছিলেন ডটিন

advertisement

ফ্রি হিট তো ক্রিকেট–দুনিয়া অনেক দেখেছে। আজ দেখল ফ্রি বলও। যে বলে ব্যাটসম্যান সরে দাঁড়াবেন, আর বোলার স্টাম্প ভাঙার সুযোগ পাবেন। আজ অস্ট্রেলিয়ায় মেয়েদের বিগ ব্যাশে এমন কাণ্ডই ঘটেছে। আর এই ফ্রি বলে বোল্ড হয়েছেন ডিয়েন্ড্রা ডটিন।অদ্ভুত এ ঘটনা ঘটেছে নারী বিগ ব্যাশ লিগের মেলবোর্ন রেনেগেডস–ব্রিসবেন হিটের ম্যাচে।মেলবোর্নের জাংশন ওভালে ব্রিসবেনের দেওয়া ১৩৮ রানের লক্ষ্য তাড়া করছিল রেনেগেডস।

১৫তম ওভারে দলটির স্কোর যখন ৯৭/৪, তখন ব্যাটিংয়ে নামার কথা ডটিনের। কিন্তু ক্রিজে পৌঁছাতে দেরি করে ফেলেন ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার। আর তাতেই ক্রিকেটের অদ্ভুত এক নিয়মের শিকার হতে হয় তাঁকে।২০২১–২২ মৌসুম থেকে বিগ ব্যাশে টাইমড আউটের এই নিয়ম কার্যকর হয়েছে। সংশোধিত টাইম আউট আইনে বলা আছে, কোনো ব্যাটসম্যান বা ব্যাটার আউট হওয়ার পর কিংবা অবসর নিলে পরবর্তী খেলোয়াড়কে ৭৫ সেকেন্ডের মধ্যে প্রথম বল খেলার জন্য প্রস্তুত হতে হবে।

সেটি করতে ব্যর্থ হলে প্রথম বলটি খেলার সময় তাঁকে পিচের পাশে, লেগ সাইডে স্টাম্পের লাইন থেকে অন্তত পাঁচ মিটার দূরে দাঁড়াতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর