advertisement
advertisement

নানক–নাছিমদের আগরতলা আসার খবরে আখাউড়া স্থলবন্দরে বিএনপির বিক্ষোভ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ
নানক–নাছিমদের আগরতলা আসার খবরে আখাউড়া স্থলবন্দরে বিএনপির বিক্ষোভ

আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের আসার খবরে বিএনপি নেতা-কর্মীদের বিক্ষোভ। আজ বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট এলাকার বিজিবির বিওপি ক্যাম্পের ফটকে

advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাছিমসহ একটি দল ভারতের আগরতলায় অবস্থান করছে—এমন খবর ছড়িয়ে পড়ার পর সীমান্তের এপারে বিক্ষোভ করেছেন বিএনপির নেতা-কর্মীরা।

আজ বুধবার বিকেল চারটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকায় এই বিক্ষোভ হয়।বিএনপি নেতা-কর্মীরা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বাহাউদ্দিন নাছিম, আলাউদ্দিন চৌধুরীসহ কয়েকজন আগরতলা বিমানবন্দরে এসেছেন—এমন একাধিক ভিডিও আজ বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাঁরা আগরতলা সীমান্ত এলাকায় আসতে পারেন—এমন খবরও ছড়িয়ে পড়ে।

এরপর বেলা সাড়ে তিনটা থেকে আখাউড়া উপজেলা বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা স্থলবন্দর এলাকায় জড়ো হতে থাকেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর