আজ বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ ভবন
বাংলাদেশের বেতারের অন্যতম বড় সমস্যা শ্রোতাসংখ্যা কমে যাওয়া। তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশ, গণমাধ্যমের পরিবর্তিত পরিবেশ এবং শ্রোতাদের রুচি ও চাহিদার সঙ্গে সেভাবে তাল মেলাতে পারেনি প্রতিষ্ঠানটি। বিশেষ করে ডিজিটাল মাধ্যমে পিছিয়ে থাকলে নতুন প্রজন্মের কাছে বেতারের গ্রহণযোগ্যতা আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বাংলাদেশ বেতারের নিজস্ব এক মূল্যায়ন প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।আজ বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। এতে বেতারের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরার পাশাপাশি শ্রোতা বাড়াতে বেশ কিছু সুপারিশ করা হয়েছে।
বৈঠকে প্রতিষ্ঠানটির আধুনিকায়ন ও জনপ্রিয়তা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।বেতারের চিহ্নিত সমস্যাগুলোর মধ্যে রয়েছে শ্রোতাসংখ্যা কমে যাওয়া, শ্রোতা জরিপ ও গবেষণার অভাব, পুরোনো সম্প্রচারযন্ত্র, মানসম্মত অনুষ্ঠান ও সংবাদ প্রচারে ঘাটতি, পেশাগত বৈষম্য, দক্ষ জনবল ও প্রশিক্ষণের অভাব এবং প্রশাসনিক দীর্ঘসূত্রতা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।