প্রাইম ব্যাংক পিএলসির লোগো
বাংলাদেশের প্রাইম ব্যাংক যুক্তরাজ্যের লয়েডস এবং প্রযুক্তিপ্রতিষ্ঠান এনিজিওর সঙ্গে একাধিক আন্তসীমান্ত ডকুমেন্টারি কালেকশন সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করেছে। এসব লেনদেনের কাগজপত্র প্রস্তুত করে লয়েডসের কাছে ডিজিটাল উপায়ে পাঠাতে প্রাইম ব্যাংকের এক ঘণ্টার কম সময় লেগেছে। আর পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে ৪৮ ঘণ্টায়। এতে কাগজের মূল কপি বা কুরিয়ারের প্রয়োজন হয়নি।এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাইম ব্যাংক এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, চালানগুলো রপ্তানি করেছে বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভিয়েলাটেক্স লিমিটেড। যুক্তরাজ্যের একটি শীর্ষস্থানীয় পাইকারি পোশাক ক্রেতাপ্রতিষ্ঠান এসব পণ্য আমদানি করেছে। এ লেনদেনে ঢাকায় প্রাইম ব্যাংক রেমিটিং ব্যাংক এবং যুক্তরাজ্যে লয়েডস কালেকটিং ব্যাংক হিসেবে কাজ করেছে।প্রতিটি চালানের কাগজপত্র এনিজিওর ট্রেস: অরিজিনাল পদ্ধতিতে ডিজিটাল উপায়ে তৈরি ও হস্তান্তর করা হয়েছে।
ক্রেতা ডিজিটাল প্রমিসরি নোটে স্বাক্ষর করে কালেকশনগুলো গ্রহণ করেছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।