advertisement
advertisement

ব্যাংকিং সেবা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা চায় বাংলাদেশ ব্যাংক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ
ব্যাংকিং সেবা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা চায় বাংলাদেশ ব্যাংক

advertisement

দেশের ব্যাংকিং সেবা স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ক্ষেত্রে সবার সহযোগিতা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হওয়ার পরিপ্রেক্ষিতে এ আহ্বান জানিয়েছে তারা।

নিরাপত্তার কারণে ব্যাংকটির ২৯টি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার দেওয়া বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ১০ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ব্যাংকটির অবকাঠামো, আসবাব, গুরুত্বপূর্ণ নথিপত্র ও অন্যান্য সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রামীণ ব্যাংকের সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর