advertisement
advertisement

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু, জেনে নিন ইউনিট–ভিত্তিক জিপিএ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৫:২৫ অপরাহ্ণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু, জেনে নিন ইউনিট–ভিত্তিক জিপিএ

advertisement

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে। গতকাল বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা। ‎এবার মোট পাঁচটি ইউনিটের মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।

ইউনিটগুলো হলো—বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিট, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিট, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিট এবং চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিট।‎বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের ২০২৩ অথবা ২০২৪ সালে এসএসসি বা সমমান এবং ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ইউনিট ভেদে আবেদনের ন্যূনতম যোগ্যতা ও ফি আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে।‎‘এ’ ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স): এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ কমপক্ষে ৭.০০ থাকতে হবে (কোনো পরীক্ষায় ৩.০০-এর নিচে নয়)।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর