advertisement
advertisement

দেশি আদা-রসুনের দাম কম, তবু বিদেশি জাতের এত কদর কেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৬:০০ অপরাহ্ণ
দেশি আদা-রসুনের দাম কম, তবু বিদেশি জাতের এত কদর কেন

আদা ও রসুন

advertisement

বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী মেহেদী হাসান আজ বৃহস্পতিবার সকালে সবজি ও মুদিপণ্য কিনতে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে যান। তিনি অন্যান্য পণ্যের সঙ্গে আদা ও রসুন কেনেন। এ ক্ষেত্রে তাঁর সামনে দুটি বিকল্প—দেশি বা আমদানি করা আদা-রসুন।দেশি আদা-রসুনের দাম তুলনামূলক কম। বিপরীতে আমদানি করা আদা-রসুনের দাম বেশি। তারপরও রাজধানীর বাজারে আমদানি করা এই দুই পণ্যের চাহিদা আছে।

বড় আকারের আদা-রসুন ছিলতে ও রান্নার কাজে ব্যবহার করতে সুবিধা হয়। আবার স্বাদ ও ঝাঁজের কারণে অনেক ক্রেতার পছন্দ দেশি আদা-রসুন। ফলে দামের পাশাপাশি স্বাদ ও ব্যবহারের সুবিধার কথা বিবেচনা করে কেতারা ঠিক করেন, কোনটি কিনবেন।মেহেদী হাসান এক কেজি দেশি রসুন ও আধা কেজি আমদানি করা আদা কিনেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘দেশি রসুনে বিশেষ ঝাঁজ থাকে। খেতে মজা হয়। আর বিদেশি (আমদানি করা) আদা আকারে বড় হওয়ায় ছিলতে সুবিধা।

তাই এ দুটো কিনেছি।’সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, রাজধানীর বাজারে গতকাল বুধবার প্রতি কেজি দেশি রসুন বিক্রি হয়েছে ১০০ থেকে ১৪০ টাকায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর