স্থানীয় এক ব্যবসায়ী মাছটি ৬৪ হাজার ৮০০ টাকায় কিনে এক জার্মানপ্রবাসীর কাছে ৬৬ হাজার টাকায় বিক্রি করেন। আজ বৃহস্পতিবার ভোরে গোয়ালন্দের বাহির চর দৌলতদিয়া কলাবাগান এলাকায়
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া ২৪ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ৬৬ হাজার টাকা বিক্রি হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার জার্মানিপ্রবাসী টুটুল কুন্ডু নামের এক বাসিন্দা ওই মাছ কিনে নিয়েছেন। একই দিন ওই জার্মানিপ্রবাসী ৫ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বোয়াল ও ৮ কেজি ওজনের একটি আইড় মাছও কিনেছেন।
তিনটি মাছের দাম পড়েছে ১ লাখ ৫ হাজার ৬৪০ টাকা।আজ বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া ঘাটের ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখের কাছ থেকে মাছ তিনটি কেনেন জার্মানিপ্রবাসী টুটুল। এর আগে পাঙাশটি স্থানীয় জেলে ছাত্তার হালদারের কাছ থেকে ৬৪ হাজার ৮০০ টাকায় কিনেছিলেন শাহজাহান।
পাঙাশটি গোয়ালন্দ উপজেলার বাহির চর দৌলতদিয়ার কলাবাগান এলাকায় জেলেদের কারেন্ট জালে ধরা পড়ে।২৪ কেজি ওজনের পাঙাশ ৬৬ হাজার টাকায় এবং ৫ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বোয়াল মাছ ১৪ হাজার ৪০ টাকায় বিক্রি করা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।