advertisement
advertisement

পাত্র চাই!


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
পাত্র চাই!

advertisement

​সুমনা খুবই অহংকারী মেয়ে। মা-বাবার একমাত্র আদরের সন্তান।​তার বয়স যখন চব্বিশ, মা-বাবা তার বিয়ের জন্য পাত্র খুঁজতে লাগলেন। সুমনা রাজকীয় ভঙ্গিতে বলল, ‘বিসিএস ক্যাডার, বড়লোক, উচ্চবংশ, সুদর্শন আর ভালো ব্যক্তিত্বের ছেলে ছাড়া আমি বিয়ের পিঁড়িতে বসব না।’​এমন পাত্র দুই বছর চেষ্টা করেও পাওয়া গেল না।​দুই বছর পর সুমনা একটু নরম হয়ে বলল, ‘আচ্ছা, উচ্চবংশ না হলেও চলবে।

বিসিএস ক্যাডার, বড়লোক ব্যবসায়ী, সুদর্শন আর ভালো ব্যক্তিত্বের ছেলে পেলে আমার আপত্তি নেই।’​এরপর আরও দুই বছর চেষ্টা করা হলো, ছেলে পাওয়া গেল না। তত দিনে সুমনার বয়স আটাশ হয়ে গেছে।​সুমনা এবার বিরক্ত হয়ে বলল, ‘উচ্চবংশ আর বিসিএস ক্যাডার বাদ। ছেলেকে বড়লোক, দেখতে ভালো আর ভালো ব্যক্তিত্বের হতে হবে। এটুকু চাওয়ার অধিকার কি আমার নেই?’​উনত্রিশ বছর বয়সে এসে সুমনা গম্ভীর মুখে বলল, ‘ছেলে শুধু বড়লোক হলেই চলবে।

চেহারা নিয়ে আর মাথা ঘামাব না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর