advertisement
advertisement

তর্কবিতর্ক পেরিয়ে দর্শকের ‘ম্যাজিক ম্যান’, কে এই রাজবীর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ণ
তর্কবিতর্ক পেরিয়ে দর্শকের ‘ম্যাজিক ম্যান’, কে এই রাজবীর

বিগ বসের ঘরে রাজবীর দে নামে পরিচিত হলেও তাঁর আসল নাম শুভম। পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে জন্ম ও বেড়ে ওঠা। আজকের এই পরিচিতির পেছনে আছে তাঁর দীর্ঘ পথচলার গল্প

advertisement

শৈশবের কঠিন বাস্তবতা, মডেলিং ও অভিনয়জগতে নিজেকে প্রতিষ্ঠার লড়াই পেরিয়ে রাজবীর দে এখন ‘বিগ বস বাংলা’র ঘরে। কখনো তর্কবিতর্কে জড়িয়ে, কখনো প্রেম আর চুমু–কাণ্ডে সমালোচিত হয়েছেন। আবার নেতৃত্ব দিয়ে কুড়িয়েছেন প্রশংসাও। শুরুতে যাঁর কর্মকাণ্ডে বিরক্ত ছিলেন দর্শক, সময়ের সঙ্গে সেই রাজবীরই হয়ে উঠেছেন অনেকের প্রিয় প্রতিযোগী।

দর্শকের কাছে ‘ম্যাজিক ম্যান’ হয়ে ওঠা এই রাজবীর দে আদতে কে?বিগ বসের ঘরে রাজবীর দে নামে পরিচিত হলেও তাঁর আসল নাম শুভম। পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে জন্ম ও বেড়ে ওঠা। আজকের এই পরিচিতির পেছনে আছে তাঁর দীর্ঘ পথচলার গল্প২০২৬ সালের ৬ সেপ্টেম্বর ‘বিগ বস বাংলা সিজন ৩’-এর প্রথম ওয়াইল্ডকার্ড প্রতিযোগী হিসেবে ঘরে প্রবেশ করেন রাজবীর। শুরু থেকেই অন্য প্রতিযোগীদের সঙ্গে তাঁর সম্পর্ক খুব একটা মসৃণ ছিল না।

প্রায় প্রতিদিনই কারও না কারও সঙ্গে বিবাদে জড়াতেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর