advertisement
advertisement

২০ বছর পর তিন ঘণ্টার গণ্ডি পেরোচ্ছেন শাহরুখ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৯:০৩ অপরাহ্ণ
২০ বছর পর তিন ঘণ্টার গণ্ডি পেরোচ্ছেন শাহরুখ

‘কিং’–এ শাহরুখ। ফেসবুক থেকে

advertisement

‘পাঠান’ ও ‘জওয়ান’—শাহরুখ খানের সাম্প্রতিক দুই ব্লকবাস্টারের কোনোটিই তিন ঘণ্টা ছোঁয়নি। তবে তাঁর নতুন ছবি ‘কিং’ তিন ঘণ্টার গণ্ডি ছাড়াতে পারে। যুক্তরাষ্ট্রের সিনেমার টিকিট বিক্রির ওয়েবসাইট ফ্যান্ডাঙ্গোর তালিকায় সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটির দৈর্ঘ্য দেখানো হয়েছে ৩ ঘণ্টা ১৭ মিনিট। এই হিসাবই চূড়ান্ত হলে, প্রায় দুই দশক পর শাহরুখকে প্রধান ভূমিকায় দেখা যাবে তিন ঘণ্টার বেশি দৈর্ঘ্যের কোনো ছবিতে।

‘কিং’ কতক্ষণ চলবে এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, ‘কিং’-এর দৈর্ঘ্য হতে পারে প্রায় ২ ঘণ্টা ৩৫ মিনিট। ফ্যান্ডাঙ্গোর তালিকায় দেওয়া দৈর্ঘ্য সেই হিসাবের চেয়ে ৪২ মিনিট বেশি। ছবির নির্মাতারা এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত দৈর্ঘ্য জানাননি। ফলে ৩ ঘণ্টা ১৭ মিনিটের হিসাবটি শেষ পর্যন্ত বহাল থাকবে কি না, তা জানতে অপেক্ষা করতে হবে।‘কিং’–এ শাহরুখ খান। এক্স থেকে শাহরুখের ক্যারিয়ারে তিন ঘণ্টার বেশি দৈর্ঘ্যের ছবির উদাহরণ আছে।

২০০৬ সালে মুক্তি পাওয়া করণ জোহরের ‘কভি আলবিদা না কেহনা’ চলেছিল তিন ঘণ্টার বেশি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর