advertisement
advertisement

চলে গেলেন ইতালি ও ইন্টারের কিংবদন্তি মাজ্জোলা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৭ পূর্বাহ্ণ
চলে গেলেন ইতালি ও ইন্টারের কিংবদন্তি মাজ্জোলা

স্যান্দ্রো মাজ্জোলা (১৯৪২–২০২৬)

advertisement

সর্বকালের অন্যতম সেরা ইতালিয়ান ফুটবলার স্যান্দ্রো মাজ্জোলা মারা গেছেন। আজ ইন্টার মিলান ৮৩ বছর বয়সে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।পেশাদার ক্লাব ক্যারিয়ারে পুরো সময়ই ইন্টারে কাটিয়েছেন মাজ্জোলা। ক্লাবটির হয়ে ১৭ বছরের ক্যারিয়ারে চারবার লিগ জয়ের সঙ্গে দুবার ইউরোপিয়ান কাপও জিতেছেন মাজ্জোলা।

১৯৬৮ সালে ইতালির ইউরো জয়ী দল এবং ১৯৭০ মেক্সিকো বিশ্বকাপে রানার্সআপ হওয়া দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সাবেক এ ফরোয়ার্ড।ইন্টারের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে মাজ্জোলার মৃত্যুর খবর নিশ্চিত করে বলা হয়, ‘সান্দ্রো মাজ্জোলা শুধু নেরাজ্জুরিদের (ইন্টার) ইতিহাসেই নন, বরং ফুটবলের ইতিহাসেই অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন।

তিনি ছিলেন ইন্টারের ইতিহাসের সমার্থক; ছেলেবেলায় ক্লাবে যোগ দেওয়ার পর আর কখনো ছেড়ে যাননি।’বিস্তারিত আসছে...।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর