advertisement
advertisement

মাসিক পেনশন সর্বোচ্চ ৭০ হাজার ২০০, সর্বনিম্ন ১৮ হাজার টাকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ণ
মাসিক পেনশন সর্বোচ্চ ৭০ হাজার ২০০, সর্বনিম্ন ১৮ হাজার টাকা

পেনশন

advertisement

অবসরে যাওয়া পেনশনভোগী কর্মকর্তা-কর্মচারীদের পেনশন বাড়ছে পাঁচ ধাপে। ফলে যেসব পেনশনভোগী দীর্ঘদিন আগে অবসরে গেছেন ও তুলনামূলক কম পেনশন পাচ্ছেন, তাঁদের ক্ষেত্রে পেনশন বাড়ার পরিমাণ বেশি হবে। বেতনকাঠামোতে এ কথা বলা হয়েছে।নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি হয়েছে গত বৃহস্পতিবার, আজ শনিবার তা প্রকাশিত হয়েছে।

এ কাঠামো গত ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে।সর্বনিম্ন পর্যায়ের বর্তমানে যাঁরা ৯ হাজার টাকা পেনশন পান, তাঁরা এখন পাবেন ১৮ হাজার টাকা।

আর বর্তমানে সর্বোচ্চ যাঁরা মাসে ৪০ হাজার ১ টাকা থেকে তার বেশি পেনশন পান, তাঁরা পাবেন ৭০ হাজার ২০০ টাকা টাকা।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মাসে ৯ হাজার টাকা বা তার কম নিট পেনশন গ্রহণকারীদের পেনশন ১০০ শতাংশ, ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন গ্রহণকারীদের ক্ষেত্রে ৭৫ শতাংশ, ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশন গ্রহণকারীদের ক্ষেত্রে ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত গ্রহণকারীদের ৬০ শতাংশ আর ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশন গ্রহণকারীদের ক্ষেত্রে নিট পেনশন বাড়বে ৫৫ শতাংশ।মন্ত্রিসভা গত ৩১ আগস্ট নতুন বেতনকাঠামোর প্রস্তাব অনুমোদন করেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর