advertisement
advertisement

টরন্টো চলচ্চিত্র উৎসবের শেষ প্রহরে আলোচনায় যেসব সিনেমা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ
টরন্টো চলচ্চিত্র উৎসবের শেষ প্রহরে আলোচনায় যেসব সিনেমা

‘বাকিং ফাস্টার্ড’-এর দৃশ্য। আইএমডিবি

advertisement

কানাডার টরন্টো এখন বিশ্বের নানা প্রান্তের চলচ্চিত্রপ্রেমী, তারকা আর সাংবাদিকদের পদচারণে মুখর। ১০ সেপ্টেম্বর পর্দা ওঠা ৫১তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে আগামীকাল ২০ সেপ্টেম্বর। আজ বাংলাদেশে ১৯ সেপ্টেম্বর শনিবার হলেও টরন্টোতে এখনো ভোররাত, উৎসবের দশম দিনেও বাংলাদেশের নির্মাতা রুবাইয়াত হোসেনের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’–এর শেষ শো দেখানো হবে।

উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ ‘সেন্টারপিস’ বিভাগে আজ স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে স্কোশিয়াব্যাংক থিয়েটারে দেখানো হবে ছবিটি। টরন্টোর উৎসবে বাংলাদেশের অংশগ্রহণ এবারই প্রথম নয়। গত বছর ২০২৫ সালের উৎসবে মার্কেট স্ক্রিনিংয়ে প্রদর্শিত হয়েছিল বাংলাদেশি তরুণ নির্মাতা অনিবা রহমানের স্বল্পদৈর্ঘ্য ছবি ‘বেলিফুল’। চার প্রজন্মের নারীদের পারিবারিক লড়াই নিয়ে তৈরি সেই ছবির পর এবার আরও বড় পরিসরে এসেছে বাংলাদেশ।

এর আগে ২০১৯ সালে রুবাইয়াত হোসেনের ‘মেড ইন বাংলাদেশ’ এখানে প্রশংসা পেয়েছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর