advertisement
advertisement

ভুল করে পাটবোঝাই নৌকা ভারতে, ১১ দিন পর মুক্ত রাজশাহীর ৫ ব্যবসায়ী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২:৫৭ অপরাহ্ণ
ভুল করে পাটবোঝাই নৌকা ভারতে, ১১ দিন পর মুক্ত রাজশাহীর ৫ ব্যবসায়ী

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদের সঙ্গে বসে আছেন বাংলাদেশে ফেরত আসা পাঁচ ব্যবসায়ী। শুক্রবার রাতে রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামে

advertisement

পাট কিনে নৌকায় ফেরার পথে ভুল করে ভারতের সীমান্তে ঢুকে পড়েছিলেন রাজশাহীর বাঘার পাঁচ ব্যবসায়ী। পাটবোঝাই নৌকাসহ তাঁদের আটক করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ১১ দিন পর গতকাল শুক্রবার সন্ধ্যায় তাঁদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে তাঁদের নৌকা, পাট ও দুটি সাইকেল এখনো ভারতে রয়েছে।শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে ভারতের সাগরপাড়া সীমান্তের বিএসএফ ক্যাম্প থেকে আলাইপুর বিজিবি ক্যাম্পের মাধ্যমে ওই ব্যবসায়ীরা বাংলাদেশে ফেরেন।

আলাইপুর বিজিবি ক্যাম্পসংলগ্ন পদ্মা নদীর তীরে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।ফিরে আসা পাঁচজন হলেন বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মধ্যপাড়া গ্রামের কলেজছাত্র মোশাররফ হোসেন (২২), শাহাবুল আলী (৪২), বাবর আলী (৪৫), নৌকার মাঝি আসাদুল ইসলাম (৪১) ও সাইফুল ইসলাম (৫৮)।স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে কুষ্টিয়ার বাংলাবাজার চর থেকে পাট কিনে নৌকায় করে বাঘায় ফিরছিলেন তাঁরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর