নবম জাতীয় পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বৈশাখী ভাতা ৫ শতাংশ কমানো হয়েছে। বর্তমানে বাংলা নববর্ষ উপলক্ষে চাকরিজীবীরা মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা পেয়ে থাকেন। নতুন বেতনকাঠামো ২০২৬-এ এ হার কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
গেজেটে তারিখ হিসেবে ১৭ সেপ্টেম্বর লেখা থাকলেও আজ শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) এটি প্রকাশ করা হয়েছে।সকল কর্মচারী আহরিত মূল বেতনের ১৫ শতাংশ হারে বাংলা নববর্ষ ভাতা প্রাপ্য হবেন। মাসিক নিট পেনশন গ্রহণকারী অবসরভোগী ও আজীবন পেনশন গ্রহণকারী অবসরভোগী (মূল পেনশনভোগীর প্রাপ্ত নিট পেনশনকে ভিত্তি ধরে) এই ভাতা প্রাপ্য হবেন।অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে আজ এ–সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে।
এই প্রজ্ঞাপন চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ নামে অভিহিত করা হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।