বাংলাদেশ ফুটবল লিগে গত মৌসুমে তিনটি ট্রফিই ঘরে তুলেছিল বসুন্ধরা কিংস। এবার শুরুটাই হলো ম্যাচে পয়েন্ট খুইয়ে। আজ গোপালগঞ্জে নিজেদের প্রথম ম্যাচে আরামবাগের বিপক্ষে এগিয়ে গিয়েও জিততে পারেনি কিংস। যোগ করা আট মিনিট সময়ের শেষ মিনিটে গোল খেয়ে ১-১ সমতা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দলটিকে।ম্যাচের ৩২ মিনিটে পেনাল্টিতে গোল করে কিংসকে এগিয়ে দেন নেপালি ফরোয়ার্ড অঞ্জন বিস্তা। অঞ্জন এবারই প্রথম বাংলাদেশের চ্যাম্পিয়ন দলে খেলতে এসেছেন।
তাঁর সঙ্গে আজ কিংসের জার্সিতে অভিষেক হয়েছে নেপাল জাতীয় দলের ডিফেন্ডার রোহিত চাঁদ ও আরেক নেপালি ফরোয়ার্ড মানিশ দাঙ্গির। শুধু অভিষেকই নয়, প্রথম ম্যাচে কিংসের অধিনায়কের দায়িত্বও সামলেছেন রোহিত।নতুন মৌসুম শুরুর আগে অবশ্য মাঠের বাইরে বড় চ্যালেঞ্জ সামলে আসতে হয়েছে কিংসকে। দলবদলে ফিফার ১৪টি নিষেধাজ্ঞা ছিল তাদের ওপর। সব নিষেধাজ্ঞা তুলে গত ৩ সেপ্টেম্বর খেলোয়াড় নিবন্ধনের শেষ সময়ে দল গড়ে তারা।
তবে গত কয়েক মৌসুমের দল থেকে এবারেরটি অনেকটাই ভিন্ন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।