advertisement
advertisement

মেন্টরস’ স্টাডি অ্যাব্রোডের আয়োজনে ‘স্টাডি ইন মালয়েশিয়া এক্সপো ২০২৬’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ণ
মেন্টরস’ স্টাডি অ্যাব্রোডের আয়োজনে ‘স্টাডি ইন মালয়েশিয়া এক্সপো ২০২৬’

advertisement

‘স্টাডি ইন মালয়েশিয়া এক্সপো ২০২৬’ আগামীকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। আয়োজনে মেন্টরস’–এর পরামর্শকেরাও উপস্থিত থাকবেন। শিক্ষার্থী ও অভিভাবকেরা তাঁদের কাছ থেকে মালয়েশিয়ায় উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ সম্পর্কে জানার সুযোগ পাবেন।

মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেবেন।মেন্টরস’ স্টাডি অ্যাব্রোডের এ আয়োজনে শিক্ষার্থী ও অভিভাবকেরা বিভিন্ন কোর্স ও বিশ্ববিদ্যালয় বাছাই, শিক্ষার্থীর যোগ্যতা ও প্রোফাইল মূল্যায়ন, বৃত্তির সুযোগ, আবেদনসংক্রান্ত নথি প্রস্তুত ও ফাইল খোলা, আবেদনপ্রক্রিয়ায় সহায়তা এবং ভিসাপ্রক্রিয়া সম্পর্কে সরাসরি তথ্য জানতে পারবেন।

মালয়েশিয়াকে উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে বিবেচনা করছেন—এমন শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ‘স্টাডি ইন মালয়েশিয়া এক্সপো ২০২৬’ উন্মুক্ত থাকবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর